অনিয়মের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে

চুয়াডাঙ্গা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভায় ডিসি লুৎফুন নাহার

আপলোড তারিখঃ 2026-05-21 ইং
অনিয়মের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে| গতকাল বুধবার বেলা তিনটায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়| সভায় জেলার কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করা, ডিলারদের সিন্ডিকেট বন্ধ, সার ও বীজের ন্যায্যমূল্য বজায় রাখা এবং সার নীতিমালা অনুযায়ী সুষ্ঠু বিতরণ ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়|

এসময় সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, ‘চুয়াডাঙ্গা একটি কৃষিপ্রধান জেলা| কৃষি উৎপাদন ও কৃষকের স্বার্থ রক্ষায় সার ও বীজের সঠিক সরবরাহ, মান নিয়ন্ত্রণ এবং ন্যায্যমূল্য নিশ্চিত করা অত্যন্ত জরুরি| কোনো অসাধু ব্যবসায়ী যেন কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে সার বা বীজ বিক্রি করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে| অনিয়মের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে|’

তিনি আরও বলেন, ‘প্রান্তিক কৃষকদের সঠিকভাবে সার বিতরণ নিশ্চিত করতে প্রত্যেক কৃষককে সার কার্ডের আওতায় আনা হবে| ইউনিয়ন পর্যায়ে কৃষকদের তথ্যভিত্তিক ডাটাবেজ ˆতরি করা হবে, যাতে জমির পরিমাণ অনুযায়ী কৃষকের সারের চাহিদা নির্ধারণ করে সরবরাহ নিশ্চিত করা যায়|’

আলোচনা সভায় জানানো হয়, চলতি মাসে জেলায় ইউরিয়া সারের বরাদ্দ ছিল ২ হাজার ৬৪৫ মেট্রিক টন, বর্তমানে মজুদ রয়েছে ৩ হাজার ৯৮৫ মেট্রিক টন| টিএসপি সারের বরাদ্দ ছিল ৮৬৩ মেট্রিক টন, মজুদ রয়েছে ২১১ মেট্রিক টন| এমওপি সারের বরাদ্দ ছিল ৮১৫ মেট্রিক টন, বর্তমানে মজুদ রয়েছে ১ হাজার ৪৪২ মেট্রিক টন এবং ডিএপি সারের বরাদ্দ ছিল ১ হাজার ২৬৭ মেট্রিক টন, বর্তমানে মজুদ রয়েছে ৩৬১ মেট্রিক টন|

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, জেলায় বর্তমানে কোনো সারের সংকট নেই| তবে কিছু ডিলার পয়েন্টে কৃষকদের সার না পাওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে কৃষক পর্যায়ে ‘সার কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে| জেলা প্রশাসক জানান, ফুয়েল কার্ডের আদলে খুব শিগগিরই কৃষকদের জন্য সার কার্ড চালু করা হবে|

সভায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও ˆদনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক ¯^পন বলেন, যেসব ইউনিয়নে অতিরিক্ত সার অবশিষ্ট থাকে, সেগুলো পার্শ্ববর্তী ইউনিয়নে সরবরাহ করা গেলে কৃষকরা উপকৃত হবেন| তবে এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নে সার পরিবহনের সময় স্থানীয়ভাবে নানা জটিলতা ˆতরি হয় বলেও তিনি উল্লেখ করেন|

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার বলেন, অনেক সময় যশোর ডিপো থেকে সার আনতে দেরি হওয়ায় রাতে আনলোড করতে হয়, যা নিয়ে স্থানীয়ভাবে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়|

এ বিষয়ে জেলা প্রশাসক নির্দেশনা দিয়ে বলেন, সম্ভব হলে দিনের বেলায় সার আনলোড করতে হবে| এছাড়া জেলার সব সার ডিলার পয়েন্টকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনতে হবে| তিনি বলেন, অনেক কৃষক অভিযোগ করেন যে তারা ডিলার পয়েন্টে গিয়েও কাঙি&ক্ষত সার পান না| তাই ¯^চ্ছতা নিশ্চিতে প্রতিটি ডিলার পয়েন্টে সিসিটিভি ক্যামেরা বাধ্যতামূলক করা হবে|

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নয়ন কুমার রাজবংশী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষ্ণ রায়, সহকারী কমিশনার ফাহাদ চৌধুরী, আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ, জেলা সার ডিলার কমিটির সভাপতি আকবর আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা|


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)