সমাজ আলোকিত করতে ধর্মীয় অনুশাসনের চর্চাও জরুরি

আলমডাঙ্গার বকশীপুরে ইসলামী সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে এমপি রাসেল

আপলোড তারিখঃ 2026-05-18 ইং
সমাজ আলোকিত করতে ধর্মীয় অনুশাসনের চর্চাও জরুরি ছবির ক্যাপশন:

আলমডাঙ্গার বকশীপুর দাখিল মাদ্রাসায় ‘ওয়ার্ল্ড অ্যাসে¤^লি অব মুসলিম ইয়ুথ (ওয়ামি) বাংলাদেশ’র অর্থায়নে নির্মিত ইসলামী সেন্টারের উদ্বোধন করা হয়েছে| গতকাল রোববার সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইসলামী সেন্টারের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল|

উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এমপি মাসুদ পারভেজ রাসেল বলেন, ধর্মীয় ও ˆনতিক শিক্ষার প্রসারে ইসলামী সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে| বর্তমান প্রজন্মকে সুশিক্ষিত, আদর্শবান ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়| শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতেও সবাইকে একযোগে কাজ করতে হবে| তিনি আরও বলেন, মাদ্রাসা শিক্ষা শুধু ধর্মীয় জ্ঞান অর্জনের ক্ষেত্র নয়, এটি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনের অন্যতম ভিত্তি| সমাজকে আলোকিত করতে শিক্ষার পাশাপাশি ধর্মীয় অনুশাসনের চর্চাও জরুরি|

বকশীপুর দাখিল ও হাফেজিয়া মাদ্রাসার সহসভাপতি মুন্সি সোহবার উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু, উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল, ওয়ামি বাংলাদেশের প্রজেক্ট ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম, জেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক কামাল উদ্দিন, উপজেলা জামায়াতের নায়েবে আমির ইউসুফ আলী মাস্টার ও ইউপি সদস্য বুলবুল সিরাজি সালাম|

ওয়ামি বাংলাদেশের চুয়াডাঙ্গার প্রতিনিধি আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজার উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল কুদ্দুস, বকশীপুর পুরাতন জামে মসজিদের ইমাম আব্দুল মান্নান, কবি আব্দুল খালেক, সমাজসেবক আজিবার রহমান, রায়েন আলী, মাহাবুল মুন্সি, ইকবাল মুন্সি, রবিউল ইসলাম, হাফেজ ক্বারী মাওলানা গোলাম মোক্তাদির, হাফেজ ক্বারী মাওলানা হাফিজুর রহমান, মোস্তফা কামাল তোতাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ|

মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, ইসলামী শিক্ষা ও ˆনতিক মূল্যবোধ বিকাশে এ ইসলামী সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে| উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার সুপার মাওলানা শরিয়তুল ইসলাম|

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)