আদর্শিক রাজনীতির মাধ্যমে জনসেবা করতে চাই

আপলোড তারিখঃ 2017-11-20 ইং
আদর্শিক রাজনীতির মাধ্যমে জনসেবা করতে চাই ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায়-২ আসনের বিভিন্নস্থানে পথসভা ও গণসংযোগকালে হাশেম রেজা বললেন আমি ক্ষমতার লোভে আপনাদের সামনে আসিনি,আমার উদ্যেশ্য আদর্শিক রাজনীতির মাধ্যেমে জনসেবা করা, আর সে লক্ষে অবিচল থেকে সারাটা জীবন চুয়াডাঙ্গা-২ আসনের মানুষের আপনজন হিসাবে পাশে থেকে বঙ্গবন্ধুর আদর্শ বিলিয়ে যেতে চায়। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দামুড়হুদা উপজেলার কুড়–লগাছী নিজ বাসভবন সংলগ্ন দলীয় অফিসে নির্বাচনী এলাকার বিভিন্ন স্থান থেকে আগত নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রিয় কমিটির সহ-সম্পাদক, জাতীয় দৈনিক আমার সংবাদ’র সম্পাদক চুয়াডাঙ্গা-২ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী হাশেম রেজা উপস্থিত সকলের উদ্যেশ্যে দেয়া বক্তব্যে উপরোক্ত কথা গুলি বলেন। এদিন বেলা ৩টা থেকে রাত ৯টা অবধি দামুড়হুদা উপজেলার কুতুবপুর, মুন্সীপুর, জাহাজপোতা, হুদাপাড়া, জগন্নাথপুর, বোয়ালমারী, আটকবর, নাটুদহ, চারুলিয়া, হেমায়েতপুর, হোগলডাঙ্গা, জুড়ানপুর, চিৎলা মোড়, গোবিন্দহুদা, মোক্তারপুর, কোমরপুর ও কার্পাসডাঙ্গায় পথসভা ও গণসংযোগ করেন। ১৭নভেম্বর শুক্রবার এলাকায় ফিরে তিনি প্রতিদিন চুয়াডাঙ্গা-২ নির্বাচনী এলাকার প্রতিটি হাট-বাজার ও জনপদে সকল শ্রেনী-পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় সহ গনসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। এসময় তার সাথে আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতাকর্মীসহ সাংবাদিক ও সাধারন মানুষ অংশ নিচ্ছেন। আমার সংবাদ সম্পাদক হাশেম রেজার জনসংযোগ ও শোভাযাত্রায় তার সাথে ছিলেন, আওয়ামীলীগ নেতা আ.মজিদ মোল্লা, সাইদুর রহমান, শাহবুদ্দীন, সাংবাদিক আজাদ হোসেন, জিল্লুর রহমান মধু, যুবলীগ নেতা জহিরুল ইসলাম, আ.আজিজ, ছাত্রলীগ নেতা রাসেদুল হক রাসেল, লিটন, রিপন, রঞ্জু, আনোয়ার প্রমুখ। -বিজ্ঞপ্তি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)