দর্শনায় স্কুরছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপলোড তারিখঃ 2026-05-17 ইং
দর্শনায় স্কুরছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার ছবির ক্যাপশন:

দর্শনা পৌরসভার মোবারক পাড়ায় মাইশা মেহবুব মিথিলা (১৫) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত শুক্রবার সকাল ৬টার দিকে নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। মাইশা দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী এবং মোবারক পাড়ার বাসিন্দা মিথুনের বড় মেয়ে।


পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তার বাবা-মায়ের মধ্যে পারিবারিক কলহ ও দূরত্ব চলছিল। তার মা বর্তমানে ঠাকুরগাঁওয়ে বাবার বাড়িতে অবস্থান করছেন। পরিবারের এমন পরিস্থিতিতে মাইশা মানসিকভাবে ভেঙে পড়েছিল এবং প্রায়ই দুশ্চিন্তায় ভুগত। পরিবারের সদস্যদের ধারণা, পারিবারিক অশান্তির কারণে মানসিক কষ্টে ভুগে সে এই চরম সিদ্ধান্ত নিতে পারে। ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।


এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) হিমেল রানা জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)