ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা শিশু-কিশোর সাঁতার প্রশিক্ষন কেন্দ্র এবং আলমডাঙ্গার
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শিশু-কিশোর সাঁতার প্রশিক্ষন কেন্দ্র পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। গতকাল রোববার সকাল ১১টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামের মোহামেডান স্পোর্টিং ক্লাবের হায়দার আলী জোয়ার্দ্দার প্যাভিলিয়ন সংলগ্ন সাঁতার প্রশিক্ষন কেন্দ্রটি বিভাগীয় কশিনার ঘুরে ঘুরে দেখেন এবং এ প্রতিষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় শারিরীক কৌশল শেখার প্রতিষ্ঠান বাংলাদেশের অনেক জেলাতেই নেই। এ জেলাবাসী সকল অভিভাবকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, সাঁতার শুধু একটি প্রতিযোগিতার ইভেন্টই নয়, এটি জীবন রক্ষা থেকে শুরু করে চাকুরী জীবনেও এর প্রয়োজনীয়তা বাড়ছে। সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রটি পরিদর্শনকালে বিভাগীয় কমিশনারের সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আব্দুর রাজ্জাক, প্রতিষ্ঠানের পরিচালক (সেক্রেটারী) সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশিমুল বারী, সহকারি কমিশনার সুচিত্র রঞ্জন দাস, প্রতিষ্ঠানের কেন্দ্র ইনচার্জ নাসির আহাদ জোয়ার্দ্দার, নির্বাহী পরিষদ সদস্য মোহামেডান স্পোর্টিং ক্লাবের আহবায়ক মজিবুল হক মালিক মজু প্রমুখ।
আলমডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গার বিভিন্ন সরকারী দপ্তর পরিদর্শন করেছেন বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। তিনি গতকাল বেলা ১ টার দিকে প্রথমে হারদী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন পরে আলমডাঙ্গা ভুমি অফিস, কালিদাশপুর ভুমি অফিস ও আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিস পরিদর্শন করে। পরিদর্শন কালে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দীন, ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুণ, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, হারদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, আলমডাঙ্গা অফিস জানিয়েছে, আলমডাঙ্গার হারদী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। এ সময় হারদী ইউনিয়ন পরিষদে ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমরা কতটুকু এগিয়ে’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বেলা ১২টার দিকে ইউপি চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ ও আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমএস জোহা কলেজের অধ্যক্ষ ওমর ফারুক, এমএস জোহা পলিটেকনিক কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান ও হিসাব সহকারী আশরাফুল হক, এমএস জোহা কৃষি কলেজের অধ্যক্ষ হামিদুল হক, মীর শামসুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ওমর খৈয়ম, ওসমানপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রুবেদুল রশিদ, বিএম’র শিক্ষক তসলিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা লাল মোহাম্মদ জোয়ার্র্দ্দার ও বিশিষ্ট সমাজসেবক কামরুল ইসলাম সদু, ইউপি সদস্য পারভীনা খাতুন, মহিলা খাতুন, শারমিনা খাতুন, আবুল কালাম আজাদ, শেখ শাহনুর টিপু, আবু বকর সিদ্দিক, মুনতাজ আলী, সিদ্দিকুর রহমান, মুনছুর আলি, আজিজুর রহমান হীরক, খায়রুল আলম হররোজ, ফরিদ উদ্দিন, হিসাব সহকারী জিয়াউর রহমান, গ্রাম আদালত সহকারী সাগরী খাতুন, উদ্যোক্তা মাহফুজুর রহমান ও মেরিনা খাতুন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউপি সচিব সোহরাব উদ্দিন। সভায় প্রধান অতিথিকে হারদী ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেবার ও ইউনিয়নের উন্নয়নমুলক চিত্র প্রদর্শণী করা হয়।
