বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠী চুয়াডাঙ্গার বর্ণাঢ্য আয়োজন

আপলোড তারিখঃ 2026-05-17 ইং
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে  সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠী চুয়াডাঙ্গার বর্ণাঢ্য আয়োজন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, আবৃত্তি, নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টায় সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠী চুয়াডাঙ্গার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।


সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি নজির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী । তিনি তাঁর বক্তব্যে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।


অনুষ্ঠানে মানিক ও নুসরাত জাহান করবীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মুন্সি আবু সাইফ এবং জেলা কালচারাল অফিসার সাইফুল হাসান মিলন। এছাড়াও উপস্থিত ছিলেন সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠীর সাধারণ সম্পাদক আহসান খান, সাংস্কৃতিক সম্পাদক রুহুল কবীর টুল্লু, নাট্য সম্পাদক নুর আলম সিদ্দিকী, প্রগতির সাধারণ সম্পাদক কাজল মাহমুদ, সুর কানন একাডেমির পরিচালক খন্দকার কবীর, জেলা জাসাসের সভাপতি শহিদুল হক বিশ্বাসসহ বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ এবং শিল্পীবৃন্দ।


অনুষ্ঠানে আবৃত্তি, নৃত্য ও সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা ‘ক’, ‘খ’ ও ‘গ’Ñএই তিনটি বিভাগে আয়োজন করা হয়। তবে অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল নাটক "উপেন সমাচার" যা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা ‘দুই বিঘা জমি’ অবলম্বনে মঞ্চস্থ নাটক। নাটকটির নির্দেশনায় ছিলেন সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি নজির আহমেদ। নাটকটি দর্শকদের মুগ্ধ করে এবং উপস্থিত দর্শকবৃন্দ তা গভীর আগ্রহ নিয়ে উপভোগ করেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)