আদর্শ উচ্চবিদ্যালয়ের শ্রেণিকক্ষ অপরিষ্কার থাকায় ডিসির ক্ষোভ

চুয়াডাঙ্গায় ২৪টি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে পরিচ্ছন্নতা অভিযান

আপলোড তারিখঃ 2026-05-17 ইং
আদর্শ উচ্চবিদ্যালয়ের শ্রেণিকক্ষ অপরিষ্কার থাকায় ডিসির ক্ষোভ ছবির ক্যাপশন:

ডেঙ্গু, চিকুনগুনিয়া ও অন্যান্য জীবাণুবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুয়াডাঙ্গা পৌর এলাকার ২৪টি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল শনিবার জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।


সরকারের জাতীয় স্বাস্থ্যনীতির মূল প্রতিপাদ্য ‘প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম’Ñএ লক্ষ্য সামনে রেখে জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, সরকারি-বেসরকারি কলেজ, হাট-বাজার ও সড়কে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে জেলা প্রশাসক লুৎফুন নাহার জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ও সড়ক তদারকি করেন। এসময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতামূলক দিকনির্দেশনা দেন। পাশাপাশি ময়লা-আবর্জনা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলার আহ্বান জানান।


পরিদর্শনের একপর্যায়ে জেলা প্রশাসক চুয়াডাঙ্গা আদর্শ উচ্চবিদ্যালয়ে গিয়ে কয়েকটি শ্রেণিকক্ষ অপরিষ্কার অবস্থায় দেখতে পান। এছাড়া বিদ্যালয়ের ডাস্টবিনগুলোও ময়লায় পরিপূর্ণ ছিল। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেনের দায়িত্বহীনতায় ক্ষোভ প্রকাশ করেন জেলা প্রশাসক। তিনি দ্রুত বিদ্যালয় পরিষ্কারের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে জেলা প্রশাসক নিজেই একটি শ্রেণিকক্ষ পরিষ্কার কাজে অংশ নেন।


এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক শারমিন আক্তার, সদর উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র, পৌর নির্বাহী কর্মকর্তা কাজী শরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমসহ জেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)