ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য পাঠের আসর ‘পদধ্বনি’-এর ১৬১৮তম পর্ব অনুষ্ঠিত হয়েছে| গতকাল শুক্রবার বিকেল চারটায় পরিষদের নিজস্ব কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এ আসর অনুষ্ঠিত হয়| এতে সভাপতিত্ব করেন পরিষদের সহসভাপতি সরদার আলী হোসেন, সঞ্চালনায় ছিলেন কাজল মাহমুদ|
অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন গুরু কাজল মল্লিক, জি এম জোয়ার্দার, পূর্ণিমা রাণী সাহা, আনছার আলী, মর্জিনা খাতুন, আব্বাস উদ্দীন, হুমায়ুন কবীর, আবু নাসিফ খলিল, মিম্মা সুলতানা মিতা, খালেকুজ্জামান, আহাদ আলী মোল্লা ও কাজল মাহমুদ| নিবন্ধ পাঠ করেন মো. শহিদুল ইসলাম| চিরায়ত সাহিত্য থেকে পাঠ করেন অ্যাডভোকেট বজলুর রহমান|
পাঠকদের লেখা ও সাহিত্য নিয়ে গঠনমূলক আলোচনা ও পরামর্শ প্রদান করেন অধ্যক্ষ হামিদুল হক মুন্সী, সরদার আলী হোসেন, গোলাম কবীর মুকুল, অ্যাডভোকেট বজলুর রহমান, হুমায়ুন কবীর, আবু নাসিফ খলিল, কাজল মাহমুদ, আনছার আলী, আহাদ আলী মোল্লা, অ্যাড. বজলুর রহমান ও জি এম জোয়ার্দার|
সবশেষে সভাপতি সরদার আলী হোসেনের সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে ঐতিহ্যবাহী ‘পদধ্বনি’ আসরের ১৬১৮তম পর্বের সফল সমাপ্তি ঘটে| চুয়াডাঙ্গার স্থানীয় কবি ও সাহিত্যিকদের এই মিলনমেলায় জেলার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বগণ উপস্থিত ছিলেন|
