ছবির ক্যাপশন:
ঝিনাইদহে একটি যাত্রীবাহী বাসের পেছনে আরেকটি বাসের ধাক্কায় ১০ জন আহত হয়েছে| গতকাল শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার আমেরচারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে|
পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের আমেরচারা এলাকায় একটি ব্যাটারিচালিত ভ্যান রাস্তার পাশে দাঁড়িয়ে যাত্রী নামাচ্ছিল| ঠিক একই সময় ডান পাশ দিয়ে আরেকটি ভ্যান সড়কে উঠে পড়লে রয়েল এক্সপ্রেসের একটি বাস দাঁড়িয়ে থাকা ভ্যানের পেছনে থেমে যায়| তবে, পিছনে থাকা পূর্বাশা পরিবহনের আরেকটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রয়েল এক্সপ্রেসের বাসের পেছনে ধাক্কা দেয়| এতে বাসে থাকা অন্তত ১০ জন যাত্রী আহত হয়| তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে|
আরাপপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহানুর ইসলাম বলেন, সন্ধ্যায় সদর উপজেলার আমেরচারা এলাকায় দুই বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে| আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে| বাস দুটি আটক করা হয়েছে|
