ছাগল চুরি করতে এসে প্রাইভেটকার রেখে পালালো চোরেরা

আপলোড তারিখঃ 2026-05-15 ইং
ছাগল চুরি করতে এসে প্রাইভেটকার রেখে পালালো চোরেরা ছবির ক্যাপশন:

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় অভিনব কায়দায় ছাগল চুরি জনরোষের মুখে একটি প্রাইভেটকার রেখে পালিয়ে গেছে চোরেরা। গতকাল বৃহস্পতিবার উপজেলার তেল পাম্প এলাকার সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, হরিণাকুণ্ডু তেল পাম্পের পাশ থেকে প্রায় ২২ কেজি ওজনের একটি বড় খাসি ছাগল কৌশলে একটি প্রাইভেটকারে তুলে নিয়ে পালানোর চেষ্টা করছিল একদল চোর। এসময় বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তারা গাড়িটির পিছু নেয়। একপর্যায়ে স্থানীয় জনতা ধাওয়া দিয়ে গাড়িটি আটক করে। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে গাড়িতে থাকা চোরচক্রের সদস্যরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে বাংলাদেশ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাইভেটকারটি জব্দ করে থানায় নিয়ে যায়।


হরিণাকুণ্ডু থানা-পুলিশ জানিয়েছে, জব্দকৃত প্রাইভেটকারটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। চক্রটির সঙ্গে কারা জড়িত এবং গাড়ির প্রকৃত মালিক কে- তা শনাক্তে তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে হরিণাকুণ্ডু থানার এক কর্মকর্তা বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে চোরচক্রের সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)