কেরু চিনিকলের ডিনেচারবাহী ট্রাকে ডাকাতি

আপলোড তারিখঃ 2026-05-15 ইং
কেরু চিনিকলের ডিনেচারবাহী ট্রাকে ডাকাতি ছবির ক্যাপশন:

দর্শনার কেরু অ্যান্ড কোম্পানির ডিনেচার বহনকারী একটি ট্রাকে ডাকাতির ঘটনা ঘটেছে। গত বুধবার দিবাগত রাত তিনটার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার হাছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
চালক বাবুল আক্তার জানান, বুধবার রাত ৯টার দিকে দর্শনা কেরু চিনিকল থেকে ডিনেচার নিয়ে ট্রাকটি (চুয়াডাঙ্গা উ-১১-০০১৮) ঢাকার ওয়্যারহাউজে মালামাল আনলোড করে ফেরার পথে ডাকাতির শিকার হয়। হাছড়া এলাকায় পৌঁছালে একটি প্রাইভেটকার ট্রাকটির গতিরোধ করে। পরে ফিল্মি স্টাইলে সংঘবদ্ধ ডাকাত দল ট্রাকে উঠে তাদের কাছে থাকা রামদা, চাইনিজ কুড়াল ও পিস্তল ঠেকিয়ে ভয়-ভীতি দেখায়। ডাকাতরা ট্রাকচালক ও শ্রমিকদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, ড্রাইভিং লাইসেন্স, ট্রাকের কাগজপত্র ও চাবি ছিনিয়ে নেয়।


এসময় চালক বাবুল আক্তারের কাছ থেকে নগদ ১৪ হাজার টাকা, হেলপার জুলহাসের কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা ও একটি অ্যান্ড্রয়েড ফোন, ইসমাইলের কাছ থেকে ২ হাজার টাকা ও একটি ফোন, আবুল কালামের কাছ থেকে ১ হাজার টাকা ও মোবাইল ফোন এবং জেলহকের কাছ থেকে ৫ হাজার টাকা ও দুটি অ্যান্ড্রয়েড ফোন লুট করে নেয় ডাকাতরা। ঘটনার পর ৯৯৯-এ ফোন করলে বাংলাদেশ পুলিশ এর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় এবং লুট হওয়া মালামাল উদ্ধারের আশ্বাস দেয়।


এ বিষয়ে কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান প্রথমে বিষয়টি অবগত নন বলে জানান। পরে খোঁজ নিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, ‘ঢাকা থেকে ফেরার পথে আমাদের কেরুর ট্রাক ডাকাতির শিকার হয়েছে। তবে সৌভাগ্যক্রমে কোনো শ্রমিক শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)