ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনার সিংনগরে দু’সন্তানের জননী সুমি হালদার বিষপানে আত্মহত্যা করেছে। গতকাল সন্ধ্যার দিকে বিষপান করে আত্মহত্যা করে। সে দর্শনার পার্শ্ববর্তী জীবননগর উপজেলার সিংনগর হালদারপাড়ার বিকাশ হালদারের স্ত্রী। জানাগেছে, গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বিকাশ হালদারের স্ত্রী দু’সন্তানের জননী সুমি হালদার (২৬) পারিবারিক কলহের জেরে নিজ বাড়িতে বিষপান করেন। এসময় বাড়ির লোকজন সুমি বিষপান করেছে যানতে পেরে তাকে উদ্ধার করে সিংনগর গ্রামের মায়ের দোয়া আমাদের ফার্মেসী নামের চিকিৎসালয়ে নেয়। পরে চিকিৎসালয়ের চিকিৎসক ইমরুল হাসান দীর্ঘক্ষণ সময় ধরে সুমি হালদারের রোগীর বিষ উত্তোলনে ব্যর্থ হলে সেখানেই রোগীর মৃত্যু হয়। পরে চিকিৎসক রোগীর মৃত্যু হয়েছে নিশ্চিত হলে কৌশলে রোগিকে রেফার করেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। এসময় পরিবারের লোকজন সুমি হালদারকে হাসপাতালে নেওয়ার পথিমধ্যে আকন্দবাড়িয়া বটতলা নামক জনৈক এক চিকিৎসকের নিকট নেয়। এসময় ওই চিকিৎসক সুমি হালদারের মৃত্যু হয়েছে বলে জানান। এ বিষয়ে চিকিৎসক ইমরুল হাসান জানান, আমার দীর্ঘ ১৭ বছরের চিকিৎসার অভিজ্ঞতায় এ ধরনের জটিল বিষপানের রোগি দেখিনি। তবে অনেক চেষ্টা করা হয়েছে রোগীর গলার নালি ছোট এবং শুকনো দেখা গেছে। একারণে তার শরীর থেকে বিষ বের করতে সমস্যা দেখা দেয়।
