মুজিবনগর আইডিয়াল মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2026-05-14 ইং
মুজিবনগর আইডিয়াল মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

মেহেরপুরের মুজিবনগরে উৎসবমুখর পরিবেশে মুজিবনগর আইডিয়াল মাদ্রাসা ও দারুল উলুম হিফজের  ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৯টায় মাদ্রাসা প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার সম্মানিত জেলা আমির মাওলানা  তাজউদ্দীন খান। তিনি তাঁর বক্তব্যে আধুনিক ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।


তিনি বলেন, “নতুন প্রজন্মের শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। শিক্ষা শুধু ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং একজন আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলাই শিক্ষার মূল উদ্দেশ্য।”


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মামুন উদ্দিন আল আজাদ, মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক, বাংলাদেশ জামায়াতে ইসলামী মুজিবনগর উপজেলা শাখার উপজেলা আমির মাওলানা খান জাহান আলী, মোনাখালী ইউনিয়ন আমির মোখলেছুর রহমান, দারিয়াপুর ইউনিয়ন আমির আব্দুল হালিম এবং উপজেলা শাখার সহকারী সেক্রেটারি মুস্তাফিজুর রহমান।


এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালক মোহাম্মদ সোহেল রানা, সেলিম খান, মাওলানা আনোয়ার হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।


অনুষ্ঠানের শেষে বিভিন্ন শ্রেণিতে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পুরো অনুষ্ঠানজুড়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে ছিল উৎসবের আমেজ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)