দামুড়হুদার পীরপুরকুল্লায় বজ্রপাতে কৃষক নিহত

আপলোড তারিখঃ 2026-05-14 ইং
দামুড়হুদার পীরপুরকুল্লায় বজ্রপাতে কৃষক নিহত ছবির ক্যাপশন:

দামুড়হুদার কার্পাসডাঙ্গার পীরপুরকুল্লা মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে শহিদুল ইসলাম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি ইউনিয়নের পীরপুরকুল্লা কালুর মোড় পাড়ার মৃত মোসলেম আলীর ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বিকেলের পর বৃষ্টি শুরু হলে গ্রামের বাইকোলা নামক মাঠে নিজ জমিতে পাটের বীজ বপন করছিলেন। এসময় বজ্র্রপাতে তিনি মারাত্মকভাবে আহত হন। মাঠে থাকা কৃষকেরা তার বাড়িতে খবর দিলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পীরপুরকুল্লা গ্রামের বাসিন্দা ও কার্পাসডাঙ্গা ইউপি সদস্য মো. মাহবুবুর রহমান ঘটনার সত্যত্যা নিশ্চিত করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)