ছবির ক্যাপশন:
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ঘোষিত অগ্রাধিকার কর্মসূচিসমূহ নিয়ে চুয়াডাঙ্গায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সম্মেলনকক্ষে জেলা তথ্য অফিস এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। গণযোগাযোগ অধিদপ্তর ও তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীদের জন্য বিশেষ যানবাহন সেবা, কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফসহ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের ওপর বিস্তারিত আলোচনা করা হয়।
সংবাদ সম্মেলনে চুয়াডাঙ্গা জেলা তথ্য কর্মকর্তা শিল্পী মন্ডল সরকারের এসব কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। তিনি সরকারি সেবাগুলো সম্পর্কে জনসাধারণের মাঝে সঠিক ধারণা পৌঁছে দিতে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করেন। চুয়াডাঙ্গা সদর ইউএনও তিথি মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন। এসময় জেলার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রচার ও বাস্তবায়নে সাংবাদিক ও প্রশাসনের সমন্বয় জরুরি।
