ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় আলমডাঙ্গা উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। সমন্বয় কমিটির সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডা. রাকিবুল ইসলাম। সভায় গত সভার বিভিন্ন এজেন্ডা নিয়ে আলোচনা করা হয়।
সদ্য যোগদানকৃত পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাকিবুল ইসলাম বলেন, ‘আমি মাত্র কয়েকদিন হলো আলমডাঙ্গা অফিসে যোগদান করেছি। আপনাদের সকলের সহযোগিতায় উপজেলার প্রত্যেক ইউনিয়নে আমরা যে সেবা দিয়ে যাচ্ছি, তা সঠিকভাবে পালন করতে হবে। সরকার বর্তমানে পর্যাপ্ত ওষুধ সাপ্লাই না দেওয়ার কারণে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তারপরও আমর চেষ্টা করে যাচ্ছি সেবা প্রদানের জন্য।’ প্রত্যেক ইউনিয়নের ভিজিটরদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা সকলে সঠিকভাবে দায়িত্ব পালন করলে সরকার আমাদের ওপর যে দায়িত্ব দিয়েছে, তা পালন করতে সক্ষম হবো।’
এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পরিবার পরিকল্পনা অফিসের উপ-সহকারী মেডিকেল অফিসার আহসানুর রহমান, আব্দুল্লাহ, ফাওভি তাইনুম, এফডাব্লুভি রওশনারা বেগম, জান্নাতুল মাওয়া, আলম হোসেন, জিনিয়া খাতুন, জাহানারা বেগম, আরজিনা খাতুন, স্বপন আলী, হুমায়ুন কবির, আইনুল হক, জীবন আহম্মেদ, এফডাব্লু এ দীপ্তি রানী সরকার, লিপিকা রানী বিশ্বাস, সেলিনা খাতুন, সাহেরা খাতুন, মমতাজ খাতুন,বিজয় কুমার কর প্রমুখ।
