ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৭ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ সোহাগ (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গড়চাপড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার সোহাগ উপজেলার জেহালা ইউনিয়নের গড়চাপড়া গ্রামের লিয়াকত আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) মানিক কুমার শিকদার সঙ্গীয় ফোর্স নিয়ে এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে গড়চাপড়া গ্রামের তোফাজ্জেল মন্ডলের আমবাগানের পূর্ব পাশে একটি তামাক ক্ষেত থেকে সোহাগকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৭ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া মাদক বিক্রি ও সংরক্ষণের সঙ্গে আরও তিনজন সহযোগী এবং অজ্ঞাতনামা ৫ থেকে ৬ জন জড়িত রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার, পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।
