ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড

জীবননগরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রশাসনের যৌথ অভিযান

আপলোড তারিখঃ 2026-05-13 ইং
ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলা প্রশাসন ও চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ অভিযানে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে শাখারিয়া, দেহাটি ও সুবলপুর এলাকায় এই অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় তাদের এই কারাদণ্ড ও অর্থদণ্ড করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রাসেল।


দণ্ডপ্রাপ্তরা হলেন- শাখারিয়া গ্রামের মৃত কালা মিয়ার ছেলে নূর মেহাম্মদ (৪৯)। তাকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করা হয়। সুবলপুর গ্রামের মৃত রবির ছেলে মধুকে (৫৫) ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া দেহাটি গ্রামের মৃত রবজেলের ছেলে আব্দুল্লাহকে (৫৫) ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।


এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রাসেল বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)