ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পান্না আক্তারকে বিদায় সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ মানবাধিকার কমিশন আলমডাঙ্গা শাখা। গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে উপজেলা কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে তাকে ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাখার উপদেষ্টা আলহাজ্ব ডা. লিয়াকত আলী, শাখার সভাপতি আল আমিন হোসেন পরশ, নির্বাহী সভাপতি শরাফত হোসেন রাসেল, সহসভাপতি মানোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হাসান রনি, সহ-সাংগঠনিক সম্পাদক মামুন রেজা, অর্থ সম্পাদক সাইদুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুর্শিদ কলিন, সহ-প্রচার সম্পাদক গোলাম রাব্বি, দপ্তর সম্পাদক জাহিদ, সহ-দপ্তর সম্পাদক জাহিদ হাসানসহ আরও উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী চঞ্চল, শামীম রেজা, পপি, শুরভী শরিফা ও ইমরান।
সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী ইউএনও পান্না আক্তার বলেন, ‘এই উপজেলায় এসেছি অল্প সময়, আর এর মধ্যেই আলমডাঙ্গা আমার কাছে খুব প্রিয় একটি জায়গা হয়ে উঠেছিল। যে পদে আছি সেখানে বদলি স্বাভাবিক বিষয়। তবে এই উপজেলার মানুষকে সত্যিই মিস করব। বিশেষ করে মানবাধিকার কর্মীরা সবসময় আমার পাশে ছিলেন। দূরে চলে গেলেই যে ভুলে যাবো, বিষয়টি এমন নয়। ভালো কাজের জন্য সবসময় দোয়া থাকবে।’
এসময় মানবাধিকার কর্মীরা উপজেলা নির্বাহী অফিসারের কর্মদক্ষতা, মানবিকতা ও দায়িত্বশীল নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেন, সততা, ন্যায়নিষ্ঠা ও মানবিক আচরণের মাধ্যমে খুব অল্প সময়েই তিনি আলমডাঙ্গাবাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছেন। বক্তারা তার ভবিষ্যৎ কর্মজীবনে ন্যায়, নিষ্ঠা ও সততার সাথে এগিয়ে চলার প্রত্যাশা ব্যক্ত করেন এবং জীবনের প্রতিটি ধাপে সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন।
