ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জের যাদবপুর গ্রামে অভিযান চালিয়ে ১৩ পিস ইয়াবাসহ সোহেল রানা (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপারের দিকনির্দেশনা এবং চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সরোজগঞ্জ পুলিশ ক্যাম্প এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শরিফুল ইসলামের নেতৃত্বে এএসআই ছদরুল আলম ও সঙ্গীয় ফোর্স সরোজগঞ্জ এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালান। অভিযানের সময় কুতুবপুর ইউনিয়নের যাদবপুর গ্রামে নিজ বাড়ি থেকে সোহেল রানাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে এসআই শরিফুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
