জীবননগরে ১০ বছরের দুর্ভোগে অবশেষে স্বস্তি

বেহাল সড়ক সংস্কার করলেন টুটুল

আপলোড তারিখঃ 2026-05-11 ইং
জীবননগরে ১০ বছরের দুর্ভোগে অবশেষে স্বস্তি ছবির ক্যাপশন:

জীবননগর পৌর এলাকার দীর্ঘদিনের ভোগান্তির একটি সড়ক সংস্কারে উদ্যোগ নিয়েছেন পৌরসভার সাবেক মেয়র নোয়াব আলী মিয়ার বড় ছেলে ও মেয়র প্রার্থী নেছার উদ্দিন টুটুল। দীর্ঘ ৯ থেকে ১০ বছর ধরে বেহাল হয়ে পড়ে থাকা সড়কটির সংস্কার কাজ গতকাল রোববার শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।


স্থানীয় সূত্রে জানা যায়, পৌর এলাকার প্রায় ১৩০ থেকে ১৫০টি পরিবারের মানুষের চলাচলের একমাত্র ভরসা ছিল ওই সড়কটি। কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তাটি কাদা ও পানিতে ডুবে থাকায় সামান্য বৃষ্টিতেই জনদুর্ভোগ চরম আকার ধারণ করত। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, নারী ও বৃদ্ধদের চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি হতো।


এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানানো হলেও রাস্তা সংস্কারে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। গত ৭ মে জাহাঙ্গীর আলমের একটি ফেসবুক পোস্ট নেছার উদ্দিন টুটুলের নজরে আসে। বিষয়টি জানার পর তিনি দ্রুত এলাকাবাসীর সঙ্গে যোগাযোগ করেন এবং রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেন।


এরই ধারাবাহিকতায় রোববার সকাল ১০টার দিকে স্থানীয়দের সহযোগিতায় সংস্কার কাজ শুরু হয়। সংস্কার কাজ শুরুর সময় উপস্থিত ছিলেন শফিউদ্দিন, জাহাঙ্গীর আলম, তরিকুল ইসলাম ও তুহিনুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে তারা অবহেলার শিকার ছিলেন। অনেক জনপ্রতিনিধি এলেও কেউ কার্যকর পদক্ষেপ নেননি। নেছার উদ্দিন টুটুল নিজ উদ্যোগে কাজ শুরু করায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে নেছার উদ্দিন টুটুল বলেন, মানুষের কষ্টের কথা জানতে পেরে আমি দ্রুত উদ্যোগ নিয়েছি। এলাকাবাসীর সহযোগিতায় আপাতত চলাচলের উপযোগী করে রাস্তাটি সংস্কার করা হচ্ছে। ভবিষ্যতে স্থায়ী সমাধানেরও চেষ্টা থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)