আটক ১ : ঠাকুরপুরে কেডসের সোল উদ্ধার

আপলোড তারিখঃ 2017-11-20 ইং
আটক ১ : ঠাকুরপুরে কেডসের সোল উদ্ধার ছবির ক্যাপশন:
দামুড়হুদার ঝাঝাডাঙ্গা থেকে ফেনসিডিলসহ ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গা ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন দামুড়হুদার ঝাঝাডাঙ্গা ও ঠাকুরপুর গ্রামে অভিযান চালিয়ে ফেনসিডিল ও কেডস্রে সোল উদ্ধার করেছে। এ সময় ঝাঝাডাঙ্গা থেকে একজনকে আটক করা হয়। বিজিবি জানায়, শনিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদী বিওপির টহল কমান্ডার হাবিলদার আব্দুর রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদার ঝাঝাডাঙ্গায় অভিযান চালায়। এ সময় ঝাঝাডাঙ্গা পাকা রাস্তার উপর হতে পিন্টু মোল্লা (৩০) একজনকে আটক করা হয়। তার কাছ থেকে বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃত পিন্টু মোল্লা বাগেরহাটের ফকিরহাট উপজেলার পাগলা শ্যামনগর গ্রামের সারোয়ার মোল্লার ছেলে। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ৮শ’ টাকা।  আটককৃত আসামীকে মালামালসহ দামুড়হুদা থানায় সোর্পদ করা হয়েছে। এদিকে, রোববার রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার ঠাকুরপুর গ্রামের বাশঁবাগান নামক স্থান হতে ২০০ জোড়া ভারতীয় কেডস্রে সোল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা। উদ্ধারকৃত ২ বোতল ফেনসিডিল এবং ২০০ জোড়া কেডস্রে সোলের সর্বমোট মুল্য ৬০ হাজার ৮০০ টাকা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)