দামুড়হুদার ডুগডুগি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মেয়াদোত্তীর্ণ ওষুধ-অস্বাস্থ্যকর মাংস বিক্রির দায়ে জরিমানা

আপলোড তারিখঃ 2026-05-10 ইং
দামুড়হুদার ডুগডুগি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার ডুগডুগি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আলম।


অভিযানকালে ডুগডুগি বাজারের হোসেন ড্রাগ হাউসে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগ প্রমাণিত হলে দোকানের মালিক শরিফুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ওই দোকান থেকে সকল মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ও অপসারণ করা হয়।


অপরদিকে একই বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি ও পশু জবাহ সংক্রান্ত বিধি লঙ্ঘনের দায়ে মাংস বিক্রেতা মাহিদুল ইসলামকে পশু জবাহ ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ এর ২৪(১) ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তার দোকান থেকে জব্দকৃত মাংস বিনষ্ট করা হয়।


অভিযানে উপজেলা ভেটেরিনারি সার্জন ও অন্যান্য কর্মকর্তারা সহযোগিতা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জনস্বাস্থ্য সুরক্ষা ও বাজার ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে উপজেলায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। প্রশাসনের পক্ষ থেকে ভোক্তাদের সচেতন থাকার এবং অস্বাস্থ্যকর বা মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি সংক্রান্ত কোনো অভিযোগ স্থানীয় প্রশাসনকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)