ছবির ক্যাপশন:
মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ ক্রিকেট বালক ও বালিকা বিভাগের চাম্পিয়ান ম্যান অফ দা ম্যাচ ম্যান অব দ্যা টুর্নামেন্ট সর্বোচ্চ রান সংগ্রাহক এবং সর্বোচ্চ উইকেট শিকারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক শিল্পী রানী রায়। জেলা প্রশাসক শিল্পী রানী রায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রীতম শীল, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকির আহমেদ, ভুবন চন্দ্র হালদার, ফারুকুল ইসলাম তৌহিদুর রহমান এবং জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা ও ক্রীড়া অনুরাগী ব্যক্তিবর্গরা।
