কুতুবপুরে গাঁজা সেবনের সরঞ্জামসহ গ্রেপ্তার ২

আপলোড তারিখঃ 2026-05-10 ইং
কুতুবপুরে গাঁজা সেবনের সরঞ্জামসহ গ্রেপ্তার ২ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মতুর্জাপুর গ্রাম থেকে গাঁজা সেবনের সরঞ্জামসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাত ১টার দিকে সিন্দুরিয়া পুলিশ ক্যাম্পের অভিযানে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেনÑ মতুর্জাপুর গ্রামের রমজানের ছেলে মোহাম্মদ পল্টু হোসেন (৪২) এবং শিবপুর গ্রামের জয়নাল খুনকারের ছেলে রশিদ খুনকার (৪৩)।


পুলিশ সূত্রে জানা যায়, সিন্দুরিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শরীয়তুল্লাহর নেতৃত্বে মতুর্জাপুর ইটভাটার সামনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় গাঁজা সেবনের সরঞ্জামসহ দুইজনকে আটক করা হয়।  
সিন্দুরিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শরীয়তুল্লাহ বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কোনো মাদক কারবারি বা সেবনকারীকে ছাড় দেওয়া হবে না।”


চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি চলমান রয়েছে। যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদক ব্যবসায়ী, সেবনকারী ও মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)