ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সালিশ বৈঠকে মারামারিতে নিহত বিএনপি নেতা আলিমুদ্দীনের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
আলিমুদ্দীন শংকরচন্দ্র ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির কোষাধ্যক্ষ ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানাজার নামাজে বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
জানাজায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপ্টন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মাহাবুল হক, শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউল আলম সুজন এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান রুবেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় সাধারণ মানুষ জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নেন।
নিহতের পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
