ছবির ক্যাপশন:
জিয়া মঞ্চ চুয়াডাঙ্গা জেলা শাখার ৪১ সদস্যবিশিষ্ট (আংশিক) কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি করা হয়েছে মো. শহীদ বিশ্বাসকে এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহজাহান মিয়া। এছাড়া সিনিয়র সহসভাপতি করা হয়েছে মো. জালাল ইসলামকে। গত ৯ মে জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং সাধারণ সম্পাদক মো. ফয়েজ উদ্দীন ইকবাল এই কমিটির অনুমোদন দেন।
কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সজল মিয়া, বাবলু আক্তার ও হুমায়ুন কবির। এছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল হামিদ ও আমানুর বিশ্বাস, আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম মুন্না, জুলফিকার আলী ও রোকনুজ্জামান রোকন।
এছাড়া অর্থ বিষয়ক সম্পাদক হয়েছেন ইকরামুল হক সোহাগ, সহ-অর্থ বিষয়ক সম্পাদক ফাউজুল আজিম সানজা, দপ্তর সম্পাদক এসএম শামীম হোসেন, সহ-দপ্তর সম্পাদক নাইমুর রহমান সবুজ, প্রচার সম্পাদক মো. সিফাত, সহ-প্রচার সম্পাদক ইমরান হাসান রিপন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তফা কালু এবং সহ-আন্তর্জাতিক বিষয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সম্পাদক মুন হোসেন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
