চুয়াডাঙ্গার ফার্মপাড়ায় শ্বশুর কর্তৃক পুত্রবধূর শ্লীলতাহানি

সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে লাঞ্ছিত

আপলোড তারিখঃ 2026-05-08 ইং
চুয়াডাঙ্গার ফার্মপাড়ায় শ্বশুর কর্তৃক পুত্রবধূর শ্লীলতাহানি ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার ফার্মপাড়ায় শ্বশুর কর্তৃক পুত্রবধূর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। পারভেজ নামের ওই শ্বশুরকে স্থানীয়রা উত্তম-মধ্যম দিয়েছে। এদিকে এ ঘটনার খবর সংগ্রহকালে আসানুল হক মিলন নামের এক প্রভাবশালীর দ্বারা বাধা ও হেনস্তার শিকার হয়েছেন স্থানীয় দুই সংবাদকর্মী। গতকাল বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী ওই দুইজন গণমাধ্যমকর্মী।


স্থানীয় সূত্রে জানা গেছে, ফার্মপাড়ায় শ্বশুর কর্তৃক পুত্রবধূর শ্লীলতাহানির মতো একটি অনৈতিক ঘটনার খবর পেয়ে সংবাদকর্মীরা সেখানে উপস্থিত হন। ঘটনার কেন্দ্রবিন্দুতে ছিলেন পারভেজ নামে এক ব্যক্তি এবং তার ছেলে মতি। সাংবাদিকরা অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে স্থানীয়দের বক্তব্য ও ঘটনার সত্যতা যাচাই করার চেষ্টা করছিলেন।


ভুক্তভোগী সাংবাদিকরা জানান, সংবাদ সংগ্রহের এক পর্যায়ে ফার্মপাড়ার আসানুল হক মিলনসহ আরও ৩-৪ জন উগ্র ব্যক্তি তাদের ওপর চড়াও হন। সংবাদকর্মীরা নিজেদের পরিচয় দিলেও অভিযুক্তরা কর্ণপাত না করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এক পর্যায়ে গণমাধ্যমকর্মী দুইজনকে শারীরিকভাবে ধাক্কাধাক্কি করা হয় এবং সংবাদ প্রচার করলে পরবর্তীতে ‘দেখে নেওয়ার’ হুমকি প্রদান করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় বাসিন্দাদের হস্তক্ষেপে বড় ধরনের হামলার হাত থেকে রক্ষা পান সাংবাদিকরা।


লাঞ্ছিত হওয়ার পুরো ঘটনার অডিও ও ভিডিও রেকর্ড সংরক্ষিত আছে বলে জানিয়েছেন ওই ভুক্তভোগী গণমাধ্যমকর্মীদ্বয়। তারা বলেন, ‘আমরা শুধু আমাদের পেশাগত দায়িত্ব পালন করছিলাম। কিন্তু একজন রাজনৈতিক নেতার এমন উগ্র আচরণ এবং সাংবাদিকদের গায়ে হাত তোলার চেষ্টা অত্যন্ত ন্যক্কারজনক। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)