স্থান পাওয়া চুয়াডাঙ্গার ১৯ নেতার সাক্ষাত

আপলোড তারিখঃ 2017-11-20 ইং
স্থান পাওয়া চুয়াডাঙ্গার ১৯ নেতার সাক্ষাত ছবির ক্যাপশন:
আহমেদ পিপুলের সাথে ঢাবি ছাত্রলীগের কমিটিতে নিজস্ব প্রতিবেদেক: প্রথম রাজধানী চুয়াডাঙ্গার একঝাঁক মেধাবীদের নিয়ে গড়েতোলা স্বেচ্ছাসেবী সংগঠন  ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা (ডুসাক) এর সদস্যরা দেশের বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিয়ে চলেছে। ধীরে ধীরে সেই নেতৃত্বের ধারা আরও বেগবান হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম চুয়াডাঙ্গা জেলার ১৯ জন শিক্ষার্থী ছাত্রলীগের হল কমিটিতে পদ পেয়েছেন। এই নিয়ে চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মাঝে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। গত শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ঢাবির হলগুলোর আনুষ্ঠানিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে চুয়াডাঙ্গার ১৯ কৃতি সন্তান বিভিন্ন হলের কার্য নির্বাহী কমিটিতে স্থান করে নিয়েছে। কমিটিতে স্থান পাওয়া নেতারা রবিবার সকাল ১১টায় ডুসাকের প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট সাংবাদিক আহমেদ পিপুলের সাথে সৌজন্য সাক্ষাত করতে যান। এ সময় উপস্থিত ছিলেন- ডুসাক উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক শামীম হোসেন মিজি ও সাইফুর রহমান সোহেল প্রমুখ। এ সময় পদপ্রাপ্ত নেতাদের উদ্দেশ্যে আহমেদ পিপুল বলেন, তোমরা তরুণরা ভবিষ্যত কান্ডারী, একদিন দেশের নেতৃত্ব দিবে। আগামী প্রজন্মকে একটি সুন্দর দেশ উপহার দিতে সুস্থ ধারার রাজনীতি করবে, মানুষের সাথে ভাল ব্যবহার করবে, তাহলে মানুষের ভালবাসা পাবে, আর একজন রাজনীতিবিদের এঁই বড় সম্পদ। ছাত্রলীগের ঢাবির বিভিন্ন হল কমিটিতে পদপ্রাপ্ত নেতাদের মাঝে উপস্থিত ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের সহসভাপতি আজমাইন হক, সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের পাঠাগার সম্পাদক মো. নয়ন আলী, স্যার এএফ রহমান হল ছাত্রলীগের সহ-সভাপতি মো. শরিফুল ইসলাম, কলা অনুষদ ছাত্রলীগের যুগ্ম-সাধারন সম্পাদক গোলাম মাওলা, অমর একুশে হল ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক ইমতিয়াজ বুলবুল পিয়াশ, সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের ত্রান ও দুর্যোগ সম্পাদক মো. পলাশ হোসেন, মাস্টারদা সূর্যসেন হল ছাত্রলীগের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক মো রাসেল আহমেদ, এসএম হল ছাত্রলীগের স্কুল ছাত্র বৃত্তি সম্পাদক, মো. দেলোয়ার জাহান ঝন্টু, ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল ছাত্রলীগের উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক মিনহাজুল আবেদিন কুয়াশা, স্যার এএফ রহমান হল ছাত্রলীগ উপ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহীন আহমেদ, সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের উপ-আন্তর্জাতিক সম্পাদক শিবলী আহমেদ, বাংলাদেশ ছাত্রলীগ কবি জসীম উদদীন হল ছাত্রলীগের উপ পাঠাগার সম্পাদক মো. শাহিন, কবি জসীম উদদীন হল ছাত্রলীগের সদস্য এমএ সালাম, অমর একুশে হল ছাত্রলীগের সহ-সম্পাদক মো. রফিক উদ্দিন, এসএম হল ছাত্রলীগের সদস্য সাজেদুল হক ইমন ও আব্দুস সামাদ। উল্লেখ্য, ডুসাক থেকে ছাত্রলীগের ঢাবি ও কেন্দ্রীয় কমিটিতে প্রায় ৪০জন নেতা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)