ছবির ক্যাপশন:
চিকিৎসা নেয়ার জন্য ঢাকায় গিয়ে সাবেক ব্যাংকার আলমডাঙ্গা কলেজপাড়ার
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা ষ্টেশনপাড়ার সাবেক ব্যাংকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে.......রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। গতকাল বাদ আসর দারুস সালাম গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। এর আগে দারুস সালাম চত্ত্বরে গার্ড অব অনার প্রদান করা হয়। জানা গেছে, আব্দুল মান্নান অসুস্থ্য বোধ করলে চিকিৎসার গত পরশু শনিবার বেলা সাড়ে ১১টার চিত্রা ট্রেনে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন। এয়ারপোর্ট ষ্টেশনে নেমে মিরপুর যাত্রা করেন মিরপুর পৌছালে থানার অদুরে হঠাৎ হৃদক্রিয়া যন্ত্র বন্ধ হয়ে মারা যান তিনি। মৃত্যুর পর তার সাথে কোন লোকজন না থাকায় মিরপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে থানা হেফাজতে রাখে। পরে মিরপুর থানা পুলিশ পরবর্তীতে তার কাছে থাকা মোবাইলের মাধ্যেমে সনাক্ত করে আলমডাঙ্গা কলেজপাড়া সংবাদ দিলে তার ছেলে ও আত্মীয় স্বজন মীরপুর থানায় যোগাযোগ করে মরহুমের লাশ সনাক্ত করে আলমডাঙ্গা কলেজপাড়ায় নিয়ে আসে। মরহুমের মৃত্যুর সংবাদ পেয়ে মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, সোনালী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, স্কুল কলেজের শিক্ষকবৃদ ও স্থানীয় সুধী মরুহুমকে এক নজরে দেখার জন্য ছুটে যান। বাদ আসর উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নানের নেতৃত্বে মরহুমকে দারুস সালাম চত্ত্বরে গার্ড অব অনার প্রদান করে দারুস সালাম গোরস্থানে দফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মান্নান মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে ও বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।
