চুয়াডাঙ্গায় দেশীয় অস্ত্রসহ তিন যুবক গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2026-05-07 ইং
চুয়াডাঙ্গায় দেশীয় অস্ত্রসহ তিন যুবক গ্রেপ্তার ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ| গত সোমবার রাতে দৌলতদিয়াড় দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়| এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩টি ধারালো চাপাতি| গ্রেপ্তারকৃতরা হলেন- শহরতলীর দৌলতদিয়াড় দক্ষিণপাড়ার মৃত লিটন বিশ্বাসের ছেলে আকাশ বিশ্বাস (২৩), একই এলাকার হাই মিয়ার ছেলে তানজিল হোসেন হৃদয় (২২) এবং তোতা মিয়ার ছেলে তিমু (২৬)|
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা পুলিশের বিশেষ অভিযান চালছে| ওই বিশেষ অভিযানের অংশ হিসেবে গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর থান পুলিশ জানতে পারে দৌলতদিয়াড় দক্ষিণপাড়ায় তিনজন যুবক দেশীয় অস্ত্রসহ অবস্থান করছে|  ওই সংবাদের ভিত্তিতে সদর থানার পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে থানা হেফাজতে নেন|


দেশীয় অস্ত্রসহ তিন যুবককে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সদর থান পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন,  এ ঘটনায় ওই তিন যুবকের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছ|

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)