দামুড়হুদার নতিপোতায় তালা ভেঙে মুদি দোকানে চুরি

আপলোড তারিখঃ 2026-05-05 ইং
দামুড়হুদার নতিপোতায় তালা ভেঙে মুদি দোকানে চুরি ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের হোগলডাঙ্গা কলেজ মোড় এলাকায় গভীর রাতে একটি মুদি দোকানে চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী নিশান মিয়া (৩৮) হোগলডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি জানান, প্রতিদিনের মতো গত রোববার রাত ৮টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যান। পরে রাত ১১টার দিকে দোকানটি একবার দেখে গেলে সবকিছু স্বাভাবিক ছিল।


তিনি আরও জানান, তবে গভীর রাতে অজ্ঞাত চোরচক্র দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়। সকালে দোকানে এসে ভাঙা তালা ও এলোমেলো অবস্থা দেখে চুরির বিষয়টি নিশ্চিত হন তিনি। এ ঘটনায় তার প্রায় ৩০ হাজার টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী। চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)