চুয়াডাঙ্গা বারে নারী আইনজীবীদের জন্য ‘ফ্লাওয়ারস গার্ডেন’ কমন রুম উদ্বোধন

আপলোড তারিখঃ 2026-05-05 ইং
চুয়াডাঙ্গা বারে নারী আইনজীবীদের জন্য ‘ফ্লাওয়ারস গার্ডেন’ কমন রুম উদ্বোধন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নারী আইনজীবীদের জন্য পৃথক কমন রুম ‘ফ্লাওয়ারস গার্ডেন’ উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে সমিতির মূল ভবনের দ্বিতীয় তলায় এ কমন রুমটির উদ্বোধন করা হয়। চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মারুফ সারোয়ার বাবু এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মানি খন্দকার সিনিয়র আইনজীবীদের সঙ্গে নিয়ে ফিতা কেটে এর উদ্বোধন করেন।
কমন রুমটিতে আধুনিক সুযোগ-সুবিধা সংযোজন করা হয়েছে। রুমের দেয়ালে গোলাপি রঙের ডিসটেম্পার এবং সংযুক্ত আধুনিক ওয়াশরুম রাখা হয়েছে। আইনজীবী সমিতির নির্বাহী কমিটির সদস্যরা গত এক সপ্তাহ ধরে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় ও রুমটি সাজানোর কাজ সম্পন্ন করেন।


উদ্বোধনের পর নারী আইনজীবীদের লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং উপস্থিত সকল আইনজীবীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। পরে সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও সহসভাপতি অ্যাডভোকেট আকসিজুল ইসলাম রতন নারী আইনজীবীদের হাতে কমন রুমের চাবি তুলে দেন। অনুষ্ঠানে জেলা বারের সিনিয়র ও নবীন আইনজীবীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)