ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের নিয়ে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শাখার আমির প্রভাষক শফিউল আলম বকুলের সভাপতিত্বে গতকাল সোমবার বিকেল ৪টায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা শূরা সদস্য, কর্মপরিষদ সদস্য, ইউনিয়ন আমির ও সেক্রেটারিগণ উপস্থিত ছিলেন। সাংগঠনিক কার্যক্রম জোরদার ও বায়তুলমাল পক্ষ পালন উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা নায়েবে আমির ও দামুড়হুদা উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামীর ওয়ার্ড পর্যায়ের সংগঠনকে শক্তিশালী করতে বিভাগভিত্তিক ইউনিট গঠন করতে হবে।
বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসাইন, পেশাজীবী বিভাগের সভাপতি খলিলুর রহমান এবং ওলামা বিভাগের সভাপতি মাওলানা হাফিজুর রহমান। সভাটি সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মামুন রেজা।
