আদালতের আদেশ উপেক্ষা করে বাড়ি নির্মাণের অভিযোগ

আপলোড তারিখঃ 2026-05-04 ইং
আদালতের আদেশ উপেক্ষা করে বাড়ি নির্মাণের অভিযোগ ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় আদালতের নির্দেশ উপেক্ষা করে পৈতৃক জমিতে জোরপূর্বক বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার ভাংবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আজিল বক্স (৬৬) তার সহোদর ফজলুল হকের (৬৪) বৈধ মালিকানাধীন জমি দখল করে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ। স্থানীয় সূত্র ও ভূমি রেকর্ড অনুযায়ী, ভাংবাড়িয়া মৌজার (নগরবোয়ালিয়া) মরহুম ওফাতুল্লা মণ্ডলের সাত সন্তানের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তার ছেলে ফজলুল হক পৈতৃক সূত্রে ১৩৬ খতিয়ানের ৩৭১০ দাগে ০.০৪৬৫ একর জমির মালিক। এছাড়া ১৯৯৮ সালের ১ মার্চ তিনি একই মৌজার ৩৩৭ খতিয়ানের ৩৭০৯ দাগে ০.০৬ একর জমি ক্রয় করেন। পাশাপাশি অবস্থিত হওয়ায় দীর্ঘদিন ধরে তিনি উভয় জমিতে ভোগদখলে ছিলেন।


অভিযোগ রয়েছে, সম্প্রতি আজিল বক্স ওই জমিতে জোরপূর্বক প্রবেশ করে ফজলুল হককে উচ্ছেদ করে বাড়ি নির্মাণ শুরু করেন। বৈধ মালিকানাকে উপেক্ষা করে নির্মাণকাজ অব্যাহত রাখায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফজলুল হক আদালতের শরণাপন্ন হলে গত ২৩ এপ্রিল ২০২৬ তারিখে আদালত ফৌজদারি কার্যবিধির ১৪৫(১) ধারায় নোটিশ জারি করেন। এতে বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শান্তিশৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়। নোটিশটি হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পে পাঠানো হলেও অভিযোগ রয়েছে, তা কার্যকর হয়নি।


এ বিষয়ে ভুক্তভোগী ফজলুল হক বলেন, ‘আমার পৈতৃক ও ক্রয়কৃত জমিতে আমার ভাই ও তার ছেলেরা জোর করে বাড়ি নির্মাণ করছে। আদালতের নোটিশ দেওয়ার পরও তারা কাজ বন্ধ করেনি। প্রশাসনের কাছে আমার আবেদন- অবিলম্বে নির্মাণকাজ বন্ধ করে আইনি সমাধানের ব্যবস্থা করা হোক।’


এ ব্যাপারে হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পে যোগাযোগ করা হলে তারা আলমডাঙ্গা থানায় যোগাযোগের পরামর্শ দেন। তবে আদালতের নির্দেশ থাকার পরও কেন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি-এ প্রশ্ন এখন স্থানীয়দের মুখে মুখে। সচেতন মহলের মতে, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে বিরোধ আরও জটিল আকার ধারণ করতে পারে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ কামনা করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)