চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কে ঝুঁকিপূর্ণ শতবর্ষী কড়ই গাছ

আপলোড তারিখঃ 2026-05-04 ইং
চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কে ঝুঁকিপূর্ণ শতবর্ষী কড়ই গাছ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ এলাকায় হাইওয়ে ফিলিং স্টেশনের পাশে অবস্থিত একটি শতবর্ষী কড়ই গাছ বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। স্থানীয়রা দ্রুত গাছটি অপসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। জানা গেছে, দীর্ঘ ১০০ বছরেরও বেশি পুরোনো গাছটি বয়সের ভারে ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। ঝড়-বৃষ্টি হলে গাছের মোটা মোটা ডাল ভেঙে পড়ছে। ডালের ফাঁকে পানি জমে গাছের অংশ দুর্বল হয়ে পড়ায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।


এ সড়ক দিয়ে প্রতিদিন ডিলাক্স পরিবহন, ট্রাক, অটোরিকশা, মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন চলাচল করে। ব্যস্ত এই মহাসড়কে হঠাৎ বড় ডাল ভেঙে পড়লে প্রাণহানিসহ ভয়াবহ দুর্ঘটনার শঙ্কা রয়েছে। স্থানীয়দের দাবি, দুর্ঘটনা ঘটার আগেই ঝুঁকিপূর্ণ গাছটি অপসারণ কিংবা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। তারা জননিরাপত্তার স্বার্থে বিষয়টি গুরুত্বসহকারে দেখার জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও সড়ক বিভাগের প্রতি আহ্বান জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)