কুতুবপুরে পরিবার পরিকল্পনা পরিদর্শক প্লাবনের ইন্তেকাল

আপলোড তারিখঃ 2026-05-04 ইং
কুতুবপুরে পরিবার পরিকল্পনা পরিদর্শক প্লাবনের ইন্তেকাল ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের জলিবিলা গ্রামের বাসিন্দা, পরিবার পরিকল্পনা পরিদর্শক মাসুদ পারভেজ প্লাবন আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গত শনিবার রাত ১১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তিনি স্থানীয় আব্দুল খালেক ডাক্তারের মেজ ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


গতকাল রোববার বেলা ১১টায় জলিবিলা জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন ডিডি দীপক কুমার সাহা, মেডিকেল অফিসার মোহাম্মদ রাকিবুল ইসলামসহ পরিবার পরিকল্পনা বিভাগের অন্যান্য কর্মকর্তারা। মৃত্যুকালে তিনি দুই ছেলে-মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। স্থানীয়রা তার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)