সাড়ে ৭ কোটি টাকার ক্রিস্টাল আইস উদ্ধার

আপলোড তারিখঃ 2026-05-03 ইং
সাড়ে ৭ কোটি টাকার ক্রিস্টাল আইস উদ্ধার ছবির ক্যাপশন:

ঝিনাইদহে মাদকবিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে র‍্যাব-৬। জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে ঝটিকা অভিযান চালিয়ে প্রায় ৭ কোটি ৫৫ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ মাদক ‘ক্রিস্টাল আইস’ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এই চাঞ্চল্যকর অভিযানটি পরিচালনা করা হয়।


র‍্যাব সূত্রে জানা গেছে, সাতক্ষীরার শ্যামনগর থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস ঝিনাইদহ কেন্দ্রীয় টার্মিনাল এলাকায় পৌঁছালে র‍্যাব-৬-এর একটি অভিযানিক দল তাতে তল্লাশি চালায়। এসময় বাসটির ভেতর পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ৫১০ গ্রাম ‘ক্রিস্টাল মেথ’ বা ‘আইস’ উদ্ধার করা হয়, যা বর্তমানে অন্যতম উচ্চমাত্রার ও ব্যয়বহুল মাদক হিসেবে পরিচিত। উদ্ধারকৃত এই মাদকের বাজার মূল্য প্রায় ৭ কোটি ৫৫ লাখ টাকা বলে নিশ্চিত করেছে র‍্যাব।


অভিযানকালে বিপুল পরিমাণ এই মাদক উদ্ধার করা সম্ভব হলেও এর সাথে জড়িত কাউকে তাৎক্ষণিকভাবে আটক করা যায়নি। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা কৌশলে সটকে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে র‍্যাব-৬, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, উদ্ধারকৃত আলামত ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ ও যুবসমাজকে রক্ষা করতে এবং মাদকের শিকড় উপড়ে ফেলতে র‍্যাবের এই কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। ঝিনাইদহের ইতিহাসে এটি অন্যতম বড় মাদক উদ্ধারের ঘটনা, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)