জীবননগরের মেদেনীপুর থেকে গাঁজা উদ্ধার

আপলোড তারিখঃ 2026-05-03 ইং
জীবননগরের মেদেনীপুর থেকে গাঁজা উদ্ধার ছবির ক্যাপশন:

জীবননগর সীমান্তে মাদকবিরোধী অভিযানে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শুক্রবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ মেদেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।


বিজিবি জানায়, সীমান্ত পিলার ৬৩/৭-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মেদিনীপুর গ্রামের মিন্টুর আম বাগানে নায়েব সুবেদার মো. হারুন অর-রশিদের নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় আসামীবিহীন অবস্থায় ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় কোনো ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি।


বিষয়টি নিশ্চিত করে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)