ছবির ক্যাপশন:
দর্শনা কেরু চিনিকলের আওতায় ২০২৫-২৬ রোপণ মৌসুমে আখের একর প্রতি ফলন বৃদ্ধির লক্ষ্যে আন্তঃপরিচর্যা কার্যক্রমসহ আখের রোগ ও পোকা দমন ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় মিলগেট (পশ্চিম) সাবজোনের ২৪ নম্বর ইউনিটের অধীনে গোবিন্দপুর মাঠে কৃষক লিপু শাহের জমি থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমানে আখের পরিচর্যা ও যত্ন নেওয়ার উপযুক্ত সময় চলছে। সঠিকভাবে পোকা দমন ও নিয়ম অনুযায়ী জমিতে প্রয়োজনীয় উপকরণ প্রয়োগ করতে হবে। পাশাপাশি পোকার আক্রমণ রোধে কৃষকদের সচেতন থাকতে হবে। এতে করে আঁখের ভালো ফলন নিশ্চিত করা সম্ভব হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেরু চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) মোহাম্মদ আশরাফুল আলম ভূঁইয়া, কৃষি সম্প্রসারণ বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মাহবুবুর রহমান, (পশ্চিম) সাবজোনের ২৪ নম্বর ইউনিটের সাবজোন প্রধান মোস্তাহিদুল ইসলাম, কর্মকর্তা মো. ওয়েসকরনী, জমির মালিক লিপু শাহসহ স্থানীয় কৃষকরা। অনুষ্ঠানে কৃষকদের আখের রোগ ও পোকা দমন এবং সঠিক পরিচর্যা বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
