ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য পাঠের আসর ‘পদধ্বনি’-এর ১৬১৬তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেল ৪টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের কার্যালয়ে ১৬১৬তম পদধ্বনি অনুষ্ঠান আন্তর্জাতিক শ্রমিক দিবসকে উৎসর্গ করে আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ।
সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ সেলিমের সঞ্চালনায় স্বরচিত কবিতা পাঠ করেন হারুন অর রশিদ, গুরু কাজল মল্লিক, জি এম জোয়ার্দার, মরিয়ম সুলতানা ভূবণ, পূর্ণিমা রাণী সাহা, আনছার আলী, মর্জিনা খাতুন, মোজাম্মেল হক, আব্বাসউদ্দীন, গোলাম কবীর মুকুল, হুমায়ুন কবীর, আবু নাসিফ খলিল, শহিদুল ইসলাম, আকিব তৌফিক চৌধুরী, খালেকুজ্জামান। চিরায়ত সাহিত্য থেকে পাঠ করেন অ্যাডভোকেট বজলুর রহমান।
পাঠকদের স্ব-রচিত লেখা ও সাহিত্য নিয়ে আলোচনা করেন ইকবাল আতাহার তাজ, সরদার আলী হোসেন, অধ্যাপক শেখ সেলিম, গোলাম কবীর মুকুল, অ্যাডভোকেট বজলুর রহমান, হুমায়ুন কবীর, আবু নাসিফ খলিল। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে ‘পদধ্বনি’ আসরের ১৬১৬তম পর্বের সমাপ্ত হয়।
