জীবননগরে রাজনীতিক আবুল হাসান রাঙ্গার ইন্তেকাল

আপলোড তারিখঃ 2026-05-01 ইং
জীবননগরে রাজনীতিক আবুল হাসান রাঙ্গার ইন্তেকাল ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার বর্ষীয়ান রাজনীতিক আবুল হাসান ওরফে রাঙা মিয়া (৮৪) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হলে তাকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে লাইফ সাপোর্টে রাখেন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে তার মৃত্যু হয়। পরে সন্ধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষ মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে। বর্তমানে মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে।


মরহুম আবুল হাসান রাঙ্গা জীবননগর উপজেলার উথলী গ্রামের বাসিন্দা এবং মৃত এরশাদ আলী বিশ্বাসের পুত্র। আশির দশকে তিনি একজন প্রভাবশালী রাজনীতিবিদ হিসেবে এলাকায় নেতৃত্ব দিয়েছেন এবং চুয়াডাঙ্গাসহ আশপাশের জেলাগুলোতে তার ব্যাপক পরিচিতি ছিল। তিনি চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য, জেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি এবং উথলী মানবসেবা সংগঠনের প্রধান উপদেষ্টাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। জটিল বিষয়ে সহজ সমাধান এবং বিচারকার্য পরিচালনায় তার দক্ষতা ছিল প্রশংসনীয়। দীর্ঘদিন ধরে তিনি ও তার স্ত্রী যুক্তরাষ্ট্রে মেয়ের সঙ্গে বসবাস করছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, চার কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)