চুয়াডাঙ্গায় পেশাজীবী গাড়ি চালকদের প্রশিক্ষণ

আপলোড তারিখঃ 2026-05-01 ইং
চুয়াডাঙ্গায় পেশাজীবী গাড়ি চালকদের প্রশিক্ষণ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা আদর্শ উচ্চবিদ্যালয়ের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার এবারের স্লোগান ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’।


বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চুয়াডাঙ্গা সার্কেল আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জি.) লিটন বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালক (ইঞ্জি.) মো. জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মো. সাজিদ হাসান, ট্র্যাফিক ইন্সপেক্টর মো. আমিরুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক একেএম মঈনুদ্দীন মুক্তা, চুয়াডাঙ্গা জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস ও কোচ শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম এবং চুয়াডাঙ্গা আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূর হোসেন। অতিথি ছিলেন বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের মোটরযান পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম খান ও মো. নাহিদ হাসান।


কর্মশালায় নিরাপদ সড়কের গুরুত্ব, সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার; ট্র্যাফিক সাইন, সিগন্যাল ও রোড মার্কিং এবং সড়ক পরিবহন আইনসহ প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)