চুয়াডাঙ্গা জেলার ৫৫টি কেন্দ্রে পরীক্ষা দেবে ২১ হাজার ৪১৭ জন পরীক্ষার্থী

আপলোড তারিখঃ 2017-11-19 ইং
চুয়াডাঙ্গা জেলার ৫৫টি কেন্দ্রে পরীক্ষা দেবে ২১ হাজার ৪১৭ জন পরীক্ষার্থী ছবির ক্যাপশন:
আজ থেকে শুরু হচ্ছে পিএসসি ও পিইসি পরীক্ষা : সারাদেশে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৩১ লক্ষ এসএম শাফায়েত: আজ রোববার থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা শুরু হচ্ছে। দেশের সাত হাজার ২৬৭টি এবং বিদেশের ১২টি কেন্দ্রে অনুষ্ঠেয় প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। সারা দেশে মোট প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে ৩০ লাখ ৯৬ হাজার ৭৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এবার দুই হাজার প্রাথমিকে ৯৫৩ জন এবং ইবতেদায়ীতে ৩৭৯ জন ‘বিশেষ চাহিদা সম্পন্ন’ পরীক্ষার্থী অংশ নেবে। এই শিক্ষার্থীদের অতিরিক্ত ২০ মিনিট সময় দেওয়া হবে। সারাদেশের ন্যায় একযোগে চুয়াডাঙ্গা জেলার চার উপজেলার ৫৫টি কেন্দ্রে পরীক্ষা দেবে ২১ হাজার ৪১৭ জন প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার্থী। প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষার্থী ১৯ হাজার ৮০৮ জন; ছাত্র ৯ হাজার ৪৪২ ও ছাত্রী ১০ হাজার ৩৬৬ জন। ইবতেদায়ী শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার্থী ১ হাজার ৯০৬ জন; ছাত্র ৮৩৭ ও ছাত্রী ৭৭২ জন। এরমধ্যে চুয়াডাঙ্গা সদরের ১৩ টি কেন্দ্রে ৫ হাজার ৯৯০ জন, আলমডাঙ্গা উপজেলার ১৬ টি কেন্দ্রে ৬ হাজার ৮২১ জন, দামুড়হুদা উপজেলার ১৫ টি কেন্দ্রে ৫ হাজার ২৫৯ জন এবং জীবননগর উপজেলার ১১ টি কেন্দ্রে ৩ হাজার ৩৪৭ জন প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী (পিইসি) শিক্ষার্থী পরীক্ষায় বসবে। প্রশ্নপত্র ফাঁসরোধে এবার থেকে পরীক্ষাকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরীক্ষা শুরুর ৫ মিনিট আগে প্রশ্নপত্র সরবরাহ করবে এবং  সময় কোন পরীক্ষাকেন্দ্রে মোবাইল ব্যবহার করা যাবে না বলে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ নির্দেশনা প্রদান করেছেন। তিনি বলেছেন, ‘পরীক্ষার দায়িত্ব পালনে অবহেলা বা অনিয়মের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)