আলমডাঙ্গায় ৮ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা

আপলোড তারিখঃ 2026-04-30 ইং
আলমডাঙ্গায় ৮ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে আলমডাঙ্গা ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল শামিম ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিষ মোমতাজ।


অভিযানে আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর গ্রামের ইসারত আলীকে (৩৮) এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। একই মামলায় নওদাবন্ডবিল গ্রামের কলম আলী (৫০), ফকিরপাড়ার নুর আলম (৩২), গোপনাথপুরের ফিরোজ (৩০), বলরামপুরের সোহাগ হোসেন (৩০) এবং মোহাম্মদপুর কুয়োতলার সোহাগ ইসলাম (২১)- এই ছয়জনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার ৯০০ টাকা করে জরিমানা করা হয়।


এছাড়া চুয়াডাঙ্গা সদর উপজেলার স্কুলপাড়ার আসাদুলকে (৫০) তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং সুমিরদিয়া কলোনিপাড়ার তুহিনকে (২৫) ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে আসামিদের কাছ থেকে ১১টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি ব্রুপেনর ইনজেকশন, একটি ইয়াবা ট্যাবলেট এবং প্রায় ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত মাদক সেবনের অপরাধে তাদের এসব দণ্ড প্রদান করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)