ছবির ক্যাপশন:
দামুড়হুদায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার আওতায় বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরের খরিফ-১ মৌসুমে উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করছে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। গতকাল বুধবার বেলা তিনটার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উবায়দুর রহমান সাহেল।
উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা অভিজিৎ কুমার বিশ্বাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল সাবাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নীলিমা আক্তার হ্যাপী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মামুন আর রশিদ এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক মহালদার।
অনুষ্ঠানে জানানো হয়, এ প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের মাঝে উন্নতমানের বীজ ও প্রয়োজনীয় সার সরবরাহ করা হবে, যা আউশ ধানের উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিকভাবে সহায়তা করবে।
