গাংনীতে দেশীয় অস্ত্র দিয়ে হামলার অভিযোগ, আহত ১

আপলোড তারিখঃ 2026-04-30 ইং
গাংনীতে দেশীয় অস্ত্র দিয়ে হামলার অভিযোগ, আহত ১ ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনী উপজেলার ক্যাশবনগর গ্রামে দেশীয় অস্ত্র দিয়ে হামলার ঘটনায় মোশারফ হোসেন (৪০) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহত মোশারফ হোসেন ক্যাশবনগর গ্রামের হেদায়েত মন্ডলের ছেলে। বর্তমানে তিনি ৫০ শয্যাবিশিষ্ট গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।


আহত মোশারফ হোসেন জানান, তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। ঘটনার দিন সারাদিন মাঠে কাজ শেষে সন্ধ্যায় বাড়ির পাশের মসজিদে মাগরিবের নামাজ আদায় করতে যান। নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় সাঈদ হোসেন ও বরকত পিছন থেকে দেশীয় অস্ত্র (রামদা) দিয়ে তার পিঠ ও পায়ে আঘাত করে। এ সময় তারা তাকে উপর্যুপরি কিল-ঘুষিও মারতে থাকে। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।


তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তদের সঙ্গে তার কোনো পূর্ব শত্রুতা বা জমি-জমা সংক্রান্ত বিরোধ নেই। তবে গত ৫ আগস্টের পর থেকে তারা বিভিন্নভাবে তাকে হুমকি দিয়ে আসছিল। এর আগেও মানিকদিয়া বাজারে তার ওপর হামলার ঘটনা ঘটেছে বলেও তিনি দাবি করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)