চুয়াডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমানের ইন্তেকাল : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপলোড তারিখঃ 2017-11-19 ইং
চুয়াডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমানের ইন্তেকাল : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা কমান্ডের মুক্তিযুদ্ধকালীন লড়াকু সৈনিক বীর মুক্তিযোদ্ধা মীর আতিয়ার রহমান গত শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে.........রাজেউন)। প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান চুয়াডাঙ্গা পৌর শহরের সবুজপাড়ার মরহুম মীর মোতাহার আলীর পুত্র। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। মৃত্যুর সময় স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যা সন্তান, ভাই-বোন, সহযোদ্ধাসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার বিকাল ৩টায় সবুজপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে জান্নাতুল মওলা মসজিদে নামাজে জানাযা পরবর্তী দাফন করা হয়। গার্ড অব অনার প্রদানকালে রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহা. কলিমুল্লাহ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন, সহকারী কমান্ডার সিরাজুল ইসলাম সিরাজসহ গণ্যমান্য ব্যক্তিত্বরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)