আলমডাঙ্গায় মাদকসহ আটক যুবকের এক বছরের কারাদণ্ড

আপলোড তারিখঃ 2026-04-29 ইং
আলমডাঙ্গায় মাদকসহ আটক যুবকের এক বছরের কারাদণ্ড ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল বহন ও সেবনের অভিযোগে রুবেল (২৮) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আলমডাঙ্গা স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে থানা পুলিশ। আটক রুবেল উপজেলার কুমারী ইউনিয়নের দুর্লভপুর গ্রামের শাহাবুল ইসলামের ছেলে।


জানা গেছে, রুবেল দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার  কাছ থেকে ৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনার পর উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আব্দুল্লাহ আল শামীম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় আদালত রুবেলকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।


এ ঘটনায় এলাকায় মাদক বিরোধী অভিযানে প্রশাসনের কঠোর অবস্থানের বিষয়টি পুনরায় স্পষ্ট হয়েছে। এসময় আলমডাঙ্গা থানা পুলিশের এসআই নিয়ামুল ও এএসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)