ছবির ক্যাপশন:
খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়ার সম্মানে আয়োজিত অভিভাবক সমাবেশে
গাংনী অফিস: খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়ার সম্মানে আয়োজিত অভিভাবক সমাবেশে। গাংনীর গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বাল্যবিবাহকে লাল কার্ড দেখিয়ে বাতিল ঘোষণা করলেন। তারা নতুন করে শপথ নিলে আর নয় বাল্যবিবাহ। গতকাল শনিবার দুপুরে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ,পুলিশ সুপার আনিসুর রহমান, গাংনী উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শেখ ফরিদ আহম্মেদ ও পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির নিবার্হী প্রধান ও জেলা এনজিও কমিটির সভাপতি মোশারেফ হোসেন । গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি গোলাম সারোয়ার টোকনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু, সোহেল আহম্মেদ, আখেরুজামান, মনিরুজামান ও গাংনী প্রেস ক্লাবের সভাপতি রমজান আলীসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ,মসজিদের ঈমাম,অভিভাবক,স্কুল কলেজের শিক্ষার্থীসহ গন্যমান্য ব্যাাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় বিভাগীয় কমিশনার বাল্যবিবাহকে একটি সামাজিক ব্যাধি হিসেবে আখ্যায়িত করে বাল্যবিয়ে বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহব্বান জানান। ৪০ জন ছাত্রীদের মাঝে লাল কার্ড প্রদান করা হয় এবং উপস্থিত সকলকে বাল্যবিয়ে না করা এবং তা বন্ধ্যে প্রশাসনকে সহায়তা করার জন্য শপথ বাক্য পাঠ করানো হয়। উল্লেখ্য, ২০১৬ সালে মেহেরপুর জেলাকে বাল্যবিবাহ মুক্ত জেলা হিসেবে ঘোষনা করা হয়।
